কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ এ ০৫:০৩ PM

এক নজরে

কন্টেন্ট: পাতা

গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় (Gouripur Rajendra Kishore Govt. High School) বাংলাদেশের ময়মনসিংহ জেলার আওতাধীন গৌরীপুর উপজেলার একটি অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষালয়। এটি একশত বছরেরও অধিক পূর্বে ১৯১১ খ্রিষ্টাবে তৎকালীন রাজা ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী তাঁর শ্রদ্বেয় পিতা রাজেন্দ্র কিশোর রায় চৌধুরী এর নামানুসারে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয় টি “ গৌরীপুর আর কে স্কুল” নামে অধিক পরিচিত। বিদ্যালয়টি সামনে বিশাল েএক জলমহাল রয়েছে ইতিহাসের পাতায় যা ‘‘ অনন্ত সাগর’’ নামে পরিচিত। বিশাল এই জলমহালটি বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। উক্ত বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় এবং শুধু মাত্র ছাত্রদের প্রচলিত বিধি মোতাবেক লটারীরির মাধ্যমে ভর্তি করা হয়। বর্তমানে বিদ্যালয়টি তাঁর ঐতিহ্যবাহী পুরাতন ভবন থেকে রাস্তার দক্ষিণপাশে নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন