কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ এ ০৪:২৪ PM
কর্মকর্তা সাধারন পরিচিতিঃ- জনাব মোঃ মোকছেদুর রহমান , প্রধান শিক্ষক , গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, গৌরীপুর, ময়মনসিংহ। তিনি ০১/১২/১৯৬৬ খ্রি: তারিখে শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন কাউয়াকুড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ আজিম উদ্দিন এবং মাতার নাম আমেনা খাতুন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক এবং তাঁর স্ত্রী রাশিদা খাতুন পেশায় গৃহিণী।
শিক্ষা জীবনঃ- তিনি ১৯৮২ সালে বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বোর্ডে এর অধীনে এসএসসি পাস করেন এবং ১৯৮৪ সালে একই বোর্ডে এর অধীনে এইচএসসি পাস করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স), ও বিএড কোর্স সম্পন্ন করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএড কোর্স সুসম্পন্ন করেন।
কর্মজীবনঃ তিনি ২২/০৫/১৯৯১ খ্রি: তারিখে জামালপুর জিলা স্কুলে সহকারী শিক্ষক হিসেবে প্রথম যোগদান করেন। এরপুর বালিজুরী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যাল, জামালপুর সরকরি বালিকা উচ্চ বিদ্যালয়, সহকারী জেলা শিক্ষা অফিসার খুলনা, সহকারী জেলা শিক্ষা অফিসার জামালপুর, সহকারী জেলা শিক্ষা অফিসার শেরপুর, প্রধান শিক্ষক শ্রীবরদী মথুরানাথ বিনোদিনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষ বর্তমানে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।